Back to Bengali Books  Bengali Books
একাদশী মাহাত্ম্য
Share

একাদশী মাহাত্ম্য ( Ekadashi Mahatmya (Bengali) )

Author: His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada

$0.40
Quantity Decrease Icon Quantity Increase Icon
Location Icon Check

Summary

একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্যের উদয় হয়; সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে এবং তাঁর শ্রীপাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্ত্যঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী ব্রত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী-পুরুষ এবং জাতি-ধর্ম-নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। একাদশী ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিবিধ বিধি-নিষেধ আছে। এই সমস্ত বিধি-নিষেধের অনুকূলে একাদশী ব্রত পালন করলে ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়। তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। শাস্ত্রোল্লিখিত এই সমস্ত দিব্য ও ঐতিহাসিক কাহিনী এবং একাদশী ব্রতের মহিমা ও নিয়মাবলী সম্বলিত এই “একাদশী মাহাত্ম্য” গ্রন্থখানি ভক্তি জীবনের এক পরম সম্পদ, যেটি পাঠ করার ফলে পারমার্থিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবদ্ধামে ফিরে যাওয়া যাবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন।


Product Details

  • No Of Pages: 128
  • Author: His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada
  • Language: Bengali
  • ISBN Code: 978-93-86956-34-7
  • Product Size: 18 x 12 x 0.54 (cms)
  • Weight: 0.081 (Kgs)

Copyright © 1972, 2022, 2026 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032). All rights reserved.
All content, books, digital media, website design, and software are owned by Bhaktivedanta Book Trust.